Home / প্রচ্ছদ / বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইডেনের রাজা কার্ল
pm+king+of+sweden+karl+mbd

বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইডেনের রাজা কার্ল

মাস্টারি বিডি ডটকম
স্টকহোম (সুইডেন) । ১৬ জুন ২০১৭ । ০২ আষাঢ় ১৪২৪

সুইডেনের রাজা ষোড়শ কার্ল বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। সংবাদ বাসস-এর।

সুইডেনের রাজার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ নয়, দেশটির উন্নয়ন প্রচেষ্টায়ও অংশ নিতে আগ্রহী।’

pm+king+of+sweden+karl+mbd-in

বৈঠক শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, সুইডেনের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, রাজা এবং প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ যে রোল মডেলে পরিণত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে পৌঁছলে রাজা তাঁকে স্বাগত জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.