মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৯ ডিসেম্বর ২০১৭ । ১৫ পৌষ ১৪২৪
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করেছে সরকার । বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। খবর বাসস-এর।
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অণুবিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনক্রমে বস্ত্রপরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করা হয়।
অধিদপ্তরে রূপান্তরের ফলে মহাপরিচালকের ১টি পদ ও পরিচালকের ৩টি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এছাড়া নতুন ৩টি জেলা নারায়নগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে নতুন শাখা অফিস খোলা হবে। এর ফলে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে বস্ত্র অধিদপ্তরের কাজের গতি আসবে । বস্ত্র শিল্পের উন্নয়ন,সম্প্রসারণ ও বিকাশে এ পরিদপ্তটিকে অধিদপ্তরে রূপান্তর করা হল । এর ফলে পোশাক কর্তৃপক্ষের কাজ দ্রুত হবে, দক্ষ জনবল তৈরির কাজ বৃদ্ধি পাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম