Home / জাতীয় / বঙ্গোপসাগরে ৪ ট্রলার ডুবি : ৪ জেলে নিখোঁজ
4fishermenlosembd

বঙ্গোপসাগরে ৪ ট্রলার ডুবি : ৪ জেলে নিখোঁজ

মাস্টারি বিডি ডটকম
বরগুনা । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩

বরগুনা, ৫ নভেম্বর, ২০১৬ (বাসস) : আকস্মিক ঝড়ের কবলে পড়ে শনিবার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় বঙ্গোপসাগরে ৪টি ট্রলার ডুবে যাবার ঘটনায় ৪জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হচ্ছেন, মোস্তফা মাঝি, সেলিম মিয়া, কালু ও আব্বাস মাঝি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে, এফবি শুকতারা, এফবি ভাই ভাই, এফবি নাজমুল ও এফবি মোশারেফ।

এসব ট্রলারে ৬১ জন জেলে ছিলো। যাদের মধ্যে ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রথম তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে শনিবার দুপুর ১ টার দিকে। এফবি মোশারেফ নামের ট্রলারটি ডুবেছে শনিবার সন্ধ্যায়। এফবি মহসিন আউলিয়া নামক ট্রলারে ৪৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। অন্যদের স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ লাইনে ঝড়ের কবলে পড়ে গাছ ভেঙ্গে পড়ার কারণে শনিবার সকাল ৯ টা থেকে বরগুনা জেলায় বিদ্যুৎ ছিল না।

সমুদ্র উপকূলে ৪ নম্বর সতর্ক সংকেত জারি করায় শনিবার বিকেল সাড়ে ৪ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরী সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।

শুক্রবার থেকে বরগুনায় বৃষ্টি হচ্ছে। বরগুনার কমিউনিটি রেডিও লোকবেতারে প্রচারিত হচ্ছে, আবহাওয়ার বিশেষ বুলেটিন।

লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম না করা পর্যন্ত লোকবেতারের সম্প্রচার অব্যাহত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.