Home / জাতীয় / বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ : কবি নির্মলেন্দু গুণ
GoonDa-7-march-2017

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ : কবি নির্মলেন্দু গুণ

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ০৭ মার্চ ২০১৭ । ২৩ ফাল্গুন ১৪২৩

দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ। কারণ বিশ্বের সেরা যত ভাষণ আছে তার মধ্যে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণ আজও প্রাসঙ্গিক। এই ভাষণ জীবিত এবং অনন্য।’

তিনি সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নবীনদের উদ্দেশ্যে নির্মলেন্দু গুণ বলেন, নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের আনন্দময়, প্রেমময় এবং সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।

সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে বেগম রোকেয়ার চেতনা লালন করতে হবে। তাঁর সম্পর্কে গবেষণা করতে হবে। নিজেকে সমাজের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নিজেকে বিরত রাখতে হবে।

goon+rangpur+mbd-f

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কলা অনুষদের ডিন ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান এবং সমাজকর্মী মিসেস গুল নাহার নবী প্রমুখ।

অতিথিবৃন্দের বক্তৃতার সাথে সাথে ফুল ছিটিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কুন্তলা চৌধুরী। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ও অতিথিবৃন্দ। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

-শিমুল মাহবুব

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.