Home / উদ্যোগ / বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ বিএসএমএমইউ বিনা মূল্যে চিকিৎসাসেবা
bsmmu+mbd

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ বিএসএমএমইউ বিনা মূল্যে চিকিৎসাসেবা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ মার্চ ২০১৭ । ৩০ ফাল্গুন ১৪২৩

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে এই চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এ উপলক্ষে রক্তদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ মার্চ সকাল ৭ টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টা ৪৫ মিনিটে বিএসএমএমইউ’র বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন এবং বাদজুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ।

এদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালট্যান্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখবেন। এ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সকলের সহযোগিতা কামনা করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 10 26 222

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি …

Leave a Reply

Your email address will not be published.