মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১৪ মার্চ ২০২০ | ৩১ ফাল্গুন ১৪২৬
শেখ নজরুলের কথায় বঙ্গবন্ধুর গান গাইলেন, ক্লোজআপ তারকা সালমা

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আসছে ক্লোজআপ তারকা সালমা নতুন গান ” অতুল বঙ্গবন্ধু “।গানটি লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল, সংগীত পরিচালনা করেন সময়ে আলোচিত তরুণ সংগীত পরিচালক রেজওয়ান শেখ।গানটির সুর ফিদেল নাঈম। গানটির ভিডিও ধারণে ছিলেন আল আমীন হোসেন, পরিচালনা করেছেন ফিদেল নইম এবং এডিটিং-এ ছিলেন সেজাত খান। সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্বে ছিলেন-মাহবুব আহসান শিমুল।

গানটি প্রসঙ্গে ফিদেল এবং রেজওয়ান শেখ জানান, সালমা আপুর মতো জনপ্রিয় এবং নান্দনিক শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। বিশেসকরে তিনি জাতির পিতার জন্য এই প্রথম গান গাইলেন। তিনি আরও জানান, সালমা আপকে কেউ কেউ বঙ্গবন্ধুর জন্য গান করতে গানের লিরিক দিয়েছিলেন, কিন্তু পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন। ‘অতুল বঙ্গবন্ধু’ গাওয়ার অন্যতম কারণ-এই গানের কথা অপূর্ব । তাঁর ভীষণ ভালো লেগেছে এর লিরিক, সুর এবং সঙ্গীতায়োজন।

ভিন্নমাত্রার আয়োজন নিয়ে গানটির পুরো টিম কাজ করেছে আশা করি সালমা আপুর অন্য গান গুলির মতো এ গানটিও দর্শক নন্দিত হবে। গানটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে HM Voice ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম