Home / খেলা / ফ্রান্স’র শুভ সূচনা
franch+mbd-2

ফ্রান্স’র শুভ সূচনা

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ১৭ জুন ২০১৮ । ০৩ আষাঢ় ১৪২৫

ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে শুভ সূচনা করলো সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ফরাসিরা ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

রাশিয়ার কাজান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কোন দলই। তাই গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথম ভাগ।

France+win+mbd

গোলের জন্য অপেক্ষা করা ফ্রান্স-অস্ট্রেলিয়া ও ফুটবলপ্রেমিদের আক্ষেপ ফুরিয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন স্ট্রাইকার আতোয়ান গ্রিজম্যান। জাতীয় দলের জার্সি গায়ে ৫৫তম ম্যাচে ২১তম গোল করলেন তিনি।

ফ্রান্সের গোলের রেশ কাটতে না কাটতে আবারও বল জালের স্পর্শ পায়। তবে এবার গোল করেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার মাইল জেডিনাক। ফলে ম্যাচে ১-১ সমতা আসে।

তবে ম্যাচটি সমতায় শেষ হতে দেননি পল পগবা। ৮০ মিনিটে অলিভিয়ার গিরুদের যোগান দেয়া বল গোলে পরিণত করেন পগবা। ৫৪ ম্যাচে দশম গোল করেন পগবা। শেষ পর্যন্ত পগবার গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফ্রান্স।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.