Home / কৃষি / ফরিদপুরে রবিশস্য চাষের ব্যাপক কর্মসূচি
rabi+mbd-f

ফরিদপুরে রবিশস্য চাষের ব্যাপক কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ১৩ জানুয়ারি ২০১৭ । ৩০ পৌষ ১৪২৩

স্থানীয়ভাবে খাদ্যশস্য বিশেষ করে শীতকালীন সবজির চাহিদা মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদফতর রবিশস্য চাষের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ডিএই সূত্র জানায়, ৯ লাখ ১৭ হাজার ২৫ টন খাদ্যশস্য তথা শীতকালীন সবজি, তেলবীজ, মসলা ও ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১ লাখ ৫৫ হাজার ১১৮ হেক্টর জমি রবিশস্য চাষের কর্মসূচির আওতায় আনা হয়েছে। সংবাদ বাসস-এর।

সূত্রমতে, ১৩ হাজার ৯১৩ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৩৫ হাজার ২২৫ হেক্টর জমিতে হাইব্রিড, উচ্চফলনশীল জাতের ও স্থানীয় জাতের বোরো ধান চাষ করা হয়েছে। এছাড়া ৩৪৭ টন উৎপাদনের লক্ষ্যে ৫৪ হেক্টর জমিতে ভূট্টা চাষ করা হবে।

৭৩ হাজার ৮৬০ টন উপাদনের লক্ষ্যে ২৬ হাজার ৬৩০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৩৮২ টন আলুর উৎপাদনের লক্ষ্যে ২১২ হেক্টর জমিতে ও ৩ হাজার ৮শ’ টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যে ২৩১ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

rabi+mbd

সূত্র আরো জানায়, ১ হাজার টন সরিষা উৎপাদনের জন্যে ৯ হাজার ৭৬০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ৪ হাজার ১৯৬ হেক্টর জমিতে চিনা বাদাম ও ৭ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আখচাষ করা হয়েছে। ২৭ হাজার ৭শ’ টন বিভিন্ন ধরনের ডাল উৎপাদনের লক্ষ্যে ১৪ হাজার ৬৪২ হেক্টর জমিতে মসুর, ১ হাজার ১৭২ হেক্টর জমিতে মুগডাল, ১১ হাজার ৫শ’ হেক্টরে খেশারি, ৮৪০ হেক্টরে মটর ও ২ হাজার ৭৫১ হেক্টর জমিতে মাসকলাই চাষ করা হবে।

৮৭ হাজার ২শ’ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৪ হাজার ৪৮৬ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.