মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৪ মে ২০১৮ । ২১ বৈশাখ ১৪২৪
অভিনেতা হিসেবে সুখ্যাতি অর্জন করলেও পাশাপাশি গানেও কিন্তু ব্যাপক জনপ্রিয় ফজলুর রহমান বাবু। তার গানের জনপ্রিয় চরিত্র ‘ইন্দুবালা’। এবার ‘ইন্দুবালা ৩’ অ্যালবাম নিয়ে আসছেন তিনি গানপিপাসু শ্রোতাদের মাঝে।

যথারীতি আগের দুইটি অ্যালবামের মতোই এবারো কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। অ্যালবামে গান থাকছে তিনটি। সুর ও সংগীতায়োজনে রয়েছেন অমিত।
‘ইন্দুবালা ৩’ অ্যালবাম প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, গানের কথা, সুর ও সংগীত খুবই ভালো হয়েছে- সব মিলিয়ে অসাধারণ। আশা করছি আগের দুইটি অ্যালবামের মতো সবকটি গান শ্রোতাদের ভালো লাগবে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রনস্ মিউজিকের ব্যানারে অ্যালবামটি ও টাইটেল ট্র্যাকের ভিডিও প্রকাশ হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম