Home / প্রচ্ছদ / প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ফেব্রুয়ারি ২০১৭ । ২৩ মাঘ ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি হলো।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’ সংবাদ বাসস-এর

শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত করতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তার এই মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে আজ ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোক গমন করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত ইতোপূর্বে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.