Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান যাচ্ছেন ১৯ এপ্রিল
pmmbd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান যাচ্ছেন ১৯ এপ্রিল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ মার্চ ২০১৭ । ১০ চৈত্র ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল ভুটান যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

ভূটানের আগে ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ভারত সফর। এরপর অটিজম বিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজর্ডার ভুটান ২০১৭’ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সংবাদ বাসস-এর।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা যায়।

আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বাংলাদেশ।

বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.