Home / উদ্যোগ / প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন
promila+footboll+15+win+mbd-3

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ০৪ জানুয়ারি ২০১৮ । ২১ পৌষ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। খবর বাসস-এর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে তিনটায় গণভবনে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।’

promila+footboll+26+mbd-3

বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তারা আনন্দিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী কাল গণভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য আমরা খুবই আনন্দিত।’

গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় ভারতকে ১-০ গোলে পরাাজিত করে বাংলাদেশ মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে নেপালকে পরাজিত করে। এরপর ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ দল ফাইনালে ওঠে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.