মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৭ । ২৫ অগ্রহায়ণ ১৪২৪
নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পেলেন পাঁচজন নারী।
পদক প্রাপ্তরা হলেন :
মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, সুরাইয়া বেগম ও সাংবাদিক মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।
এঁদের মধ্যে বেবী মওদুদকে মরণোত্তর রোকেয়া পদক প্রদান করা হলো।
আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে চার পদক বিজয়ীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেবী মওদুদের পক্ষে পদক নেন তার বড় ছেলে রবিউল হাসান অভি।
প্রসঙ্গত, দেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে বাংলাদেশ সরকার। প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে, যে দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়, সরকারিভাবে এই পদক প্রদান করা হয়। ১৯৯৬ সাল থেকে সরকারিভাবে এই পদক প্রদান করা হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম