Home / জাতীয় / প্রথম হজ-ফ্লাইট উড়েছে
ফাইল ফটো
ফাইল ফটো

প্রথম হজ-ফ্লাইট উড়েছে

haj+mbd

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০৪ জুলাই ২০১৯ | ২০ আষাঢ় ১৪২৬

জেদ্দার পথে প্রথম হজ ফ্লাইট

দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন হজ যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টায় ৪১৯জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। এর আগে বুধবার রাতে আশকোনা হজ ক্যাম্প ও বিমানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম ও বিমান প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা।

ফাইল ফটো
ফাইল ফটো

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে যাবেন।
বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে। যা মোট হজ্জযাত্রীর অর্ধেক। অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস। ৬ জুলাই থেকে এই এয়ারলাইনস হজ্জ ফ্লাইট শুরু করবে।
এবছর প্রথম বাংলাদেশী কিছু হজ্জযাত্রীর ইমিগ্রেশনের কাজ ঢাকায় সম্পন্ন হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.