Home / জাতীয় / প্রণব মুখার্জীর নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Hasina+Pranab+mbd

প্রণব মুখার্জীর নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
নয়া দিল্লী । ১০ এপ্রিল ২০১৭ । ২৭ চৈত্র ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে তাঁর সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এ নৈশভোজে অন্যান্যের মধ্যে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি জগদীশ সিং খেহার, লোক সভার স্পিকার সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অংশ নেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্যরাও নৈশভোজে অংশ নেন।
শেখ হাসিনা অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগদান করেন। অনুষ্ঠানে ভারতের শীর্ষ স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.