Home / জাতীয় / পাসপোর্ট ও ভিসা প্রার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠাবান হতে হবে : রাষ্ট্রপতি
abdul-hamidpresidentmbd-1

পাসপোর্ট ও ভিসা প্রার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠাবান হতে হবে : রাষ্ট্রপতি

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ ফেব্রুয়ারি ২০১৮ । ২১ মাঘ ১৪২৪

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পাসপোর্ট ও ভিসা প্রার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
আজ শনিবার থেকে শুরু ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’। খবর বাসস-এর।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বহির্গমণের জন্য যেকোন দেশের নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ দলিল হলো পাসপোর্ট। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার বাংলাদেশি নাগরিকগণকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও বাংলাদেশে আগত বিদেশিদের মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।

আবদুল হামিদ বাণীতে উল্লেখ করেন, সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে। আর এটা করতে পারলে এবারের পাসপোর্ট সেবা সপ্তাহের প্রতিপাদ্য ‘পাসপোর্ট নাগরিক অধিকার : নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ যথার্থ হবে বলে তাঁর (রাষ্ট্রপতি) বিশ্বাস।

সাম্প্রতিক সময়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের কারণে বহির্বিশ্ব থেকে বাংলাদেশে ভ্রমণেচ্ছুদের গমনাগমন বৃদ্ধি পাওয়ায় পাসপোর্ট ও ভিসার চাহিদা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে ‘পাসপোর্ট সেবা সপ্তাহের সফলতা কামনা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.