Home / প্রধানমন্ত্রী / পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রী
PM+mbd-6

পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

PADMA+setu+mbd

মাস্টারি বিডি
ঢাকা । ১৪ অক্টোবর ২০১৮ । ২৯ আশ্বিন ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি এবং এর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করতে আজ পদ্মা সেতু এলাকায় গেছেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রোববার মুন্সিগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচর এলাকায় যাবেন।’ প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের’ আওতায় ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

PM+mbd-5

প্রধানমন্ত্রী বেলা ১১ টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা এন ৮ মহাসড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়া সাইডে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। মাওয়ার দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।

pm+ovibadon+mbd

প্রধানমন্ত্রী বেলা ১১ টা ১৫ মিনিটে মাওয়া গোল চত্বরে এক সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।
দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.