Home / পর্যটন / ‘নয়কুড়ি বিল- ছয় কুড়ি কান্দার’
tangua+tourism+mbd-4

‘নয়কুড়ি বিল- ছয় কুড়ি কান্দার’

…..সীমান্ত ঘেঁষা তিন শ’ ফুট উচ্চতার বারেক টিলা, আদিবাসী নৃগোষ্ঠিদের মন্দির, মেঘালয় পাহাড়ের জলপ্রপাত, শাহ আরফিন (রা.)-এর আস্তানা, সনাতন হিন্দু-ধর্মাবলম্বীদের পুণ্যর্তীথ স্থান, উঁচু-নিচু পাহাড়ের সারি, ঘন-সবুজের সমারোহ, টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প, সীমান্ত লেক, তিনটি শুল্ক ষ্টেশন (চারাগাঁও, বড়ছড়া, বাগলী), মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন, ছোট বড় ২০টি ভারত মেঘালয়ের বুক চিঁরে নেমে আসা পাহাড়ি ছড়া, রাজা উইক্লিবসের বাড়ি, আওলী জমিদার বাড়ি, পাহাড়ি যাদুকাটা নদী, ঝর্না, মেঘ, বৃষ্টি, আদিবাসী ও বাংলাদেশীদের একত্রে বসবাসের এক মিলনমেলা ও প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ……

tangua+tourism+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সুনামগঞ্জ । ২৩ আগস্ট ২০১৮ । ০৮ ভাদ্র ১৪২৫

ঈদ ও বিভিন্ন পূজা পার্বনে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো প্রকৃতিপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে স্থানগুলো।

tourism+shunamgon+mbd

বেড়াতে যেতে পারেন হাওর বেষ্টিত সুনামগঞ্জের ভারতের খাসিয়া, মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওর আর পাহাড়ের মিলনে সমৃদ্ধ তাহিরপুর ও দোয়ারাবাজারে।

tourism+shunamgonj+mbd-2

সারা বছরই এ দুই উপজেলায় পর্যটক ও স্থানীয় জনসাধারণের পদচারণায় মুখরিত হয়। তবে ঈদ, পূজা ও অন্যান্য ছুটিছাটার অবকাশে এই পর্যটন স্পটগুলো দেশ-বিদেশের সৌন্দর্য পিপাসু মানুষদের সাথে সাথে স্থানীয় জনসাধারণের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

tangua+tourism+mbd-2

তাহিরপুর উপজেলায় রয়েছে, মাদার ফিসারিজখ্যাত টাঙ্গুয়ার হাওর। এটি বাংলাদেশের বুকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো, বিশেষ করে ভ্রমণকারীদের জন্য। সীমান্ত ঘেঁষা তিন শ’ ফুট উচ্চতার বারেক টিলা, আদিবাসী নৃগোষ্ঠিদের মন্দির, মেঘালয় পাহাড়ের জলপ্রপাত, শাহ আরফিন (রা.)-এর আস্তানা, সনাতন হিন্দু-ধর্মাবলম্বীদের পুণ্যর্তীথ স্থান, উঁচু-নিচু পাহাড়ের সারি, ঘন-সবুজের সমারোহ, টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প, সীমান্ত লেক, তিনটি শুল্ক ষ্টেশন (চারাগাঁও, বড়ছড়া, বাগলী), মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন, ছোট বড় ২০টি ভারত মেঘালয়ের বুক চিঁরে নেমে আসা পাহাড়ি ছড়া, রাজা উইক্লিবসের বাড়ি, আওলী জমিদার বাড়ি, পাহাড়ি যাদুকাটা নদী, ঝর্না, মেঘ, বৃষ্টি, আদিবাসী ও বাংলাদেশীদের একত্রে বসবাসের এক মিলনমেলা ও প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ বিরাজ করছে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায়।

tourism+shunamgonj+mbd-3

দোয়ারাবাজার উপজেলায় রয়েছে বাঁশতলা, হকনগর শহীদ স্মৃতিসৌধ, জুমগাঁও আদিবাসীসহ বিভিন্ন দর্শনীয় স্থান- যা পর্যটকদের নয়ানাভিরাম, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করে তোলে।

tangua+tourism+mbd-3

অনেকেই সেখানে গিয়ে তুলছেন নিজস্বী আর কেউ কেউ একান্তে বসে আছেন আবার কেউ দিচ্ছেন জম্পেশ আড্ডা। এদিক-ওদিক ঘুরে বেড়ানো, ছুটেবেড়ানো, আনন্দ উল্লাস তো আছেই।

tanguarhaortourismmbd-3

সবার আকর্ষণ টাংগুয়ার হাওর। এ হাওরে একটি প্রবাদ আছে, ‘নয়কুড়ি বিল- ছয় কুড়ি কান্দার’ সমন্বয়ে গঠিত শত বর্গ কিলোমিটার এলাকার এই হাওরে নানান প্রজাতির বনজ ও জলজ প্রাণী এর সৌন্দর্যকে আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে; আরো দর্শনীয়- আরো মনোরম করে তুলেছে।

tanguarhaortourismmbd-4

বর্ষায় টাংগুয়ার হাওর এক বিশাল সমুদ্রের রূপ ধারণ করে আর শীতের সময় টাংগুয়ার হাওরকে আরো আকর্ষণীয় করে তোলে।

tanguarhaortourismmbd-2

যেভাবে যাবেন : রাজধানী ঢাকা থেকে বিভিন্ন ধরনের বাস সার্ভিস আছে সুনামগঞ্জ জেলা পর্যন্ত। তারপর সিএনজি, লেগুনা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে তাহিরপুর উপজেলায় যাওয়া যাবে। তার পর বিভিন্ন পর্যটন স্পটগুলোয় ইঞ্জিন চালিত নৌকা যাওয়ার সুবিধা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.