Home / চিত্র-বিচিত্র / নীল গাই দেখতে উৎসুক জনতার ভিড়!
Naogaon+patnitala+nilgai+mbd-2

নীল গাই দেখতে উৎসুক জনতার ভিড়!

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০১ এপ্রিল ২০১৯ । ১৮ চৈত্র ১৪২৫

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বিরল প্রজাতির নীল গাই উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর রাতে নিরমইল ইউনিয়নের কানুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে এটি উদ্ধার করা হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়লে সেখানে ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে নীল গাইটিকে এক পলক দেখার জন্য।

Naogaon+patnitala+nilgai+mbd

উপজেলা নির্বাহী অফিসার শরিফুর রহমান জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই রাজশাহী বিভাগীয় বন বিভাগের বন্যপ্রাণী কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, এটিকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.