Home / জাতীয় / নিসর্গপুরুষ দ্বিজেন শর্মা না ফেরার দেশে
dizen+sharma+naturalist+mbd-4

নিসর্গপুরুষ দ্বিজেন শর্মা না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম
কামাল বারি । ঢাকা । ১৫ সেপ্টেম্বর ২০১৭ । ৩১ ভাদ্র ১৪২৪

লেখক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা না ফেরার দেশে।

আজ শুক্রবার ভোররাত পৌনে ৪ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই নিসর্গসখা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ৷

দ্বিজেন শর্মার জন্ম ১৯২৯ সালের ২৯ মে, তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে।

কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দ্বিজেন শর্মা। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি করেছেন করিমগঞ্জ কলেজ, বিএম কলেজ ও নটর ডেম কলেজে। পরে প্রায় কুড়ি বছর মস্কোর প্রগতি প্রকাশনে চাকরি করেছেন। এরপর দেশে ফিরে যোগ দিয়েছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে।

dizen+sharma+naturalist+mbd

দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতিপ্রেমিক। প্রকৃতিই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। প্রকৃতি নিয়ে প্রচুর লেখালেখি করেছেন তিনি। বিজ্ঞান, শিশুসাহিত্যসহ অন্য বিষয়েও সমানে লিখেছেন তিনি।

দ্বিজেন শর্মা—নামটির সঙ্গে জড়িয়ে আছে বৃক্ষের সতেজতা, সরলতাও কল্যণময়তা। সবুজের হাতছানি দিয়ে তিনি মানুষকে ডেকে গেছেন আজীবন।

‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ…’—এই আহ্বান আমৃত্যু জানিয়ে গেছেন দ্বিজেন শর্মা। সবুজ দেশ আর সবুজ মানুষ গড়তে নিরলস কাজ করে গেছেন তিনি।

প্রকৃতি ও নিসর্গবিষয়ক লেখালেখিরও পথিকৃৎ দ্বিজেন শর্মা। উদ্ভিদ ও প্রকৃতি নিয়ে লেখা তার আকরগ্রন্থ ‘শ্যামলী নিসর্গ’। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে- সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস, ফুলগুলি যেন কথা, গাছের কথা ফুলের কথা, এমি নামের দুরন্ত মেয়েটি, নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা, সমাজতন্ত্রে বসবাস, জীবনের শেষ নেই, বিজ্ঞান ও শিক্ষা : দায়বদ্ধতার নিরিখ, ডারউইন ও প্রজাতির উৎপত্তি, বিগল যাত্রীর ভ্রমণ কথা, গহন কোন বনের ধারে, হিমালয়ের উদ্ভিদরাজ্যে ডালটন হুকার, বাংলার বৃক্ষ ইত্যাদি।

dizen+sharma+naturalist+mbd-2

বৃক্ষপ্রেমিক দ্বিজেন শর্মা অনেক গাছ লাগিয়েছেন। গাছের পরিচর্যা করেছেন। গাছ চিনিয়েছেন। সবুজ প্রকৃতির জন্য আজীবন লড়েছেন।

১৯৬০ সালে দেবী চক্রবর্তীর সঙ্গে দ্বিজেন শর্মার বিয়ে হয়। তাদের এক ছেলে সুমিত্র শর্মা আর এক মেয়ে শ্রেয়সী শর্মা। দ্বিজেন শর্মা রাজধানী ঢাকার অসংখ্য জায়গায় গাছ লাগিয়েছেন নিজ হাতে। তৈরি করেছেন উদ্যান ও বাগান।

প্রকৃতিবিদ, বিজ্ঞানলেখক, শিক্ষক দ্বিজেন শর্মা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.