মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
খেলা | ২৭ ডিসেম্বর ২০২৩ | ১২ পৌষ ১৪৩০
নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটে জয় পাওয়া বাংলাদেশ অপেক্ষায় ছিল টি-টোয়েন্টি জয়ের অতৃপ্তি মেটানোর। অবশেষে এলো সেই দিন। তিন দিন আগে যে নেপিয়ারে ঐতিহাসিক ওয়ানডে জেতে বাংলাদেশ, আজ সেখানেই টি-টোয়েন্টি জয়ের আক্ষেপ ঘোচালেন নাজমুল হোসেনরা। স্বাগতিকদের ৫ উইকেটে হারাল সফরকারীরা।
এর আগে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের পাঠায় বাংলাদেশ। মেহেদী হাসান ইনিংসের প্রথম ওভারেই ফেরান ওপেনার ফিল অ্যালনকে। পরের ওভারে জোড়া আঘাত শরিফুল ইসলামের। তুলে নেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের উইকেট। ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। সেখান থেকে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।
ব্যাট চালিয়ে খেলে ২৯ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মিচেল স্যান্টনারের ব্যাট থেকে। তাতে ৯ উইকেট হারিয়ে ১৩৪ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল। মেহেদী ১৪ রানে ২টি ও মুস্তাফিজুর রহমান ১৫ রানে ২ উইকেট নেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম