Home / উদ্যোগ / নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে গুগলের ডুডল
BEGUM+rokeya+doodole+mbd

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে গুগলের ডুডল

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৭ । ২৫ অগ্রহায়ণ ১৪২৪

মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে ডুডল সাজিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ জায়ান্ট গুগল।

গুগলের হোমপেজেই লোগোর স্থলে দেখা যাচ্ছে ডুডলটি, যেখানে বেগম রোকেয়ার আদলে এক নারীকে বই হাতে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ডুডলে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে রাখা হয়েছে গুগলের লোগোটি।

BEGUM+rokeya+doodole+mbd-2

গুগলের বৈশ্বিক ডোমেইন (www.google.com) বা গুগলের বাংলাদেশ ডোমেইন (www.google.com. bd) ঠিকানায় ঢুকলেই বেগম রোকেয়াকে নিয়ে বানানো এই ডুডল দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করা বেগম রোকেয়া ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। দিনটি বাংলাদেশে ‘রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে তাদের অবদান সম্পর্কে মানুষকে জানানোর প্রচেষ্টার অংশ হিসেবে ডুডল বানায় গুগল, যেখানে ক্লিক করলেই ওই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। ব্যক্তি ছাড়াও বিভিন্ন দিবস এবং ঐতিহাসিক ঘটনা স্মরণেও বিশেষ ডুডল বানায় গুগল।

সৌজন্যে : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.