Home / জাতীয় / নারায়ণগঞ্জবাসীর আস্থা আইভীতেই
ivywinngojmbd-2

নারায়ণগঞ্জবাসীর আস্থা আইভীতেই

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ ডিসেম্বর ২০১৬ । ০৯ পৌষ ১৪২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। আইভী ৭৯ হাজার ৫৬৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার গত রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। সংবাদ বাসস-এর।

২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জের প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভি। তিনি দ্বিতীয়বারের মতো নাসিকের মেয়র নিবার্চিত হলেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৪ টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৩৬ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি। মোট ভোটারের মধ্যে ৬২ দশতিক ৩৩ শতাংশ ভোটার ভোট দেন।
নির্বাচনে ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ্ (হাত পাখা) পেয়েছেন ১৩ হাজার ৯শত ১৪ ভোট।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা) ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মো. সাখাওয়াত হোসেন খানের (ধানের শীষ) মধ্যে।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যরা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান (ছাতা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসলাইল (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের এজহারুল হক (মিনার) ও কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি)।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.