Home / জাতীয় / নবম ওয়েজবোর্ডের দাবি : বুধবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ
ফাইল ছবি
ফাইল ছবি

নবম ওয়েজবোর্ডের দাবি : বুধবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ জানুয়ারি ২০১৭ । ০৫ মাঘ ১৪২৩

নবম ওয়েজবোর্ডের দাবিতে বুধবার রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা।

আজ বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠন নিয়ে বিএফইউজে এবং ডিইউজে’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।

ফাইল ছবি
ফাইল ছবি

ওয়েজবোর্ড গঠন না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (বুধবার) সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক কেন্দ্রীয়ভাবে বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য আহবান জানিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.