Home / ফটো গ্যালারি / নদী পাড়ের গল্পনির্ভর চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’
padmapuran+film+mbd

নদী পাড়ের গল্পনির্ভর চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’

মাস্টারি বিডি ।
ঢাকা । ১৮ মে ২০১৮ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৪

আবহমান বাংলার নদীবিধৌত জনপদের গল্পনির্ভর চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। এতে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। অপরদিকে শিখণ্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে রয়েছেন অভিনেত্রী শম্পা রেজা। তবে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া মাহি।

‘পদ্মাপুরাণ’ পরিচালনা করেছেন চলচ্চিত্রকার রাশিদ পলাশ। রাজশাহীতে সিনেমাটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে, ঈদের পরে মানিকগঞ্জে হবে সিনেমাটির বাকি অংশের কাজ।

রাজশাহীর পদ্মার পাড়ে ‘পদ্মাপুরান’ চলচ্চিত্রের চিত্রায়নের কাজ উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

chompa+actress+mbd-4

‘পদ্মাপুরাণ’ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘পদ্মাপুরাণ মূলত নদী পাড়ের গল্প। বর্তমান সময়ে নদীকেন্দ্রিক যে জীবন তা আর নেই। নদী পাড়ের যে পরিবর্তনগুলো আমরা আজ দেখি তাই মূলত আমার সিনেমার গল্প। নদী পাড়ে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার সিনেমার দর্শন মূলত এমন।’

রায়হান শশীর চিত্রনাট্যে ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …

Leave a Reply

Your email address will not be published.