Home / ফটো গ্যালারি / নদীর নাম কাঁকড়া কেন?
Kankra+River+river+mbd

নদীর নাম কাঁকড়া কেন?

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ফিচার | ঢাকা | ১৬ আগস্ট ২০১৯ | ০১ ভাদ্র ১৪২৬

কাঁকড়া নদী বা আত্রাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৯৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক কাঁকড়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ০৩।

এ নদীর নামকরণ নিয়ে দুটি মতবাদ আছে। কেউ কেউ মনে করেন জলজ প্রাণী কাঁকড়ার নামে নদীটির নামকরণ হয়েছে। আবার মনে করা হয় একসময় নদীটি জলের সাথে কাঁকর বয়ে আনত। এই শব্দটিই কালক্রমে কাঁকর+ইয়া>কাঁকরিয়া এবং এর অপভ্রংশ থেকেই পরবর্তীকালে এ নদীর নাম কাঁকড়া হয়েছে।

কাঁকড়া নদী বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে বের হয়ে একই উপজেলায় পুনরায় আত্রাই নদীতে মিলিত হয়েছে।

কাঁকড়া নদীর দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, প্রস্থ ২০০ মিটার এবং গভীরতা ৩.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ১০০ বর্গকিমি। নদীতে সারা বছর জলের প্রবাহ থাকে। এই প্রবাহের কারণ আত্রাই নদীর পানিপ্রবাহ। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে পানিপ্রবাহ বেশি থাকে। এই নদীতীরে গড়ে উঠেছে কারেন্টের হাট। নদীটির উপরে কারেন্টের হাট সড়ক সেতু ও চিরিরবন্দর রেলসেতু আছে। এছাড়াও নদী অববাহিকায় একটি রাবারড্যাম প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ডের আত্রাই-কাঁকড়া উপপ্রকল্প রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …

Leave a Reply

Your email address will not be published.