Home / উদ্যোগ / ‘দেশে নতুন ৬৮টি স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’
68+tourist+spot+mbd

‘দেশে নতুন ৬৮টি স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’

মাস্টারি বিডি ডটকম
নারায়ণগঞ্জ । ১১ ফেব্রুয়ারি ২০১৭ । ২৯ মাঘ ১৪২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশের জন্য দেশে নতুন আরো ৬৮টি স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার থানার পাগলা এলাকায় ‘মেরি এন্ডারসন ভাসমান রেস্তোরাঁর’ স্থানে ‘সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ ও বার’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরীর সভাপতিত্বে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব এস এম গোলাম ফারুক, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বি আই ডব্লিউ টি এ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বি আই ডব্লিউ টি সি’র চেয়ারম্যান প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

68+tourist+spot+map+narayanganj+mbd

রাশেদ খান মেনন বলেন, প্রতিটি পর্যটন কেন্দ্রের জন্য মডেল তৈরি করে অবকাঠামোগত কাজ শুরু করা হবে। এরই মধ্যে ১২টি স্থানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একজন পর্যটকের জন্য ১১ জন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হবে।

তিনি বলেন, ঐতিহ্যবাহি মেরি এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ গত দুই বছর আগে আগ্নিকান্ডে পুড়ে যাওয়ার পর সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু অতিরিক্ত ব্যয়বহুল হওয়ার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করে সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ হিসেবে পুনর্বাসন করা হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, অযত্ন অবহেলায় নদীমাতৃক এই বাংলাদেশের নদীর নাব্যতা ও সৌন্দর্য হারিয়ে গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.