Home / উন্নয়ন / ‘দেবী’ আমেরিকায়
devi+mbd-2

‘দেবী’ আমেরিকায়

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৬ নভেম্বর ২০১৮ । ২২ কার্তিক ১৪২৫

ঢাকার পর মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শহর সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে মুক্তি পেয়েছে বাংলাদেশের বহুল আলোচিত ছবি ‘দেবী’। সান ফ্রান্সিসকোতে ৩ নভেম্বর থেকে ছবিটি প্রদর্শিত হচ্ছে।

জানা যায়, দেশের মতো সেখানকার দর্শকও ‘দেবী’ দেখার ব্যাপক আগ্রহ নিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। এছাড়া নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে আগামী ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯ টায় এবং পরের দু’দিন শনিবার ও রোববার বিকাল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে। আমেরিকায় দেবী ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস।

devi+mbd

এদিকে প্রথম সপ্তাহে (১৯শে অক্টোবর) বাংলাদেশে ‘দেবী’ মুক্তি পেয়েছিল মাত্র ২৮টি সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। গত শুক্রবার দর্শক চাহিদা বাড়ার কারণে তৃতীয় সপ্তাহ থেকে ‘দেবী’ চলছে আরো বেশি সিনেমা হলে।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

জানা যায়, শিগগিরই কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ আরো কিছু দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দেবী’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.