Home / অর্থনীতি / দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন, দ্বিগুন লাভে খুশি চাষিরা
vutta-pb-6451f4444c053

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন, দ্বিগুন লাভে খুশি চাষিরা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৮ এপ্রিল ২০২৪ | ২৫ চৈত্র ১৪৩০

দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায়  চলতি রবি মৌসুমে  কৃষকরা ধান, গম, আলু ও সরিষার পাশাপাশি ভুট্টা লক্ষ্যমাত্রার অতিরিক্ত চাষে  সফলতা অর্জন করেছে। কৃষকেরা এ মৌসুমে জেলায় ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন।

photo-nagarpur-1-1-2-2202090208

ইতোমধ্যে ৭৮ হাজার ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে । এবারে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে ভুট্টা চাহিদা অনেক রয়েছে। কৃষকরা সহজে তাদের উৎপাদিত ভুট্টা বিক্রি করে লাভবান হতে পারবেন।

দিনাজপুর কৃষি অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান মিয়া  জানায়, চলতি মৌসুমে জেলায় ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা  হয়েছিল । তিনি জানান, গত ৩১ মার্চ পর্যন্ত জেলায় ৭৮ হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে । অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় লক্ষ্যমাত্র অতিরিক্ত ৪ হাজার ১০০ হেক্টর  জমিতে ভুট্টা চাষ অর্জিত হয়ে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আধুনিক কৃষকেরা ভুট্টা চাষে পরিপক্ক হয়ে গেছে। তারা ভালো ফলনের আশায় এবার উচ্চ ফলনশীল ভুট্টা জাত চাষ করেছেন।

Untitled-1-2002170625

জেলার হাকিমপুর উপজেলার ভুট্টা চাষি ফরিদ হোসেন বলেন, ‘গতবার আমি ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। দামও ভালো পাইছি। তাই এবছর ৩ বিঘা জমিতে সফল আবাদ করছি। আশা করছি ভালো ফলন পাবো।

সাজিবর রহমান নামের এক চাষি বলেন, প্রতি বছর আমি এক বিঘা করে ভুট্টার আবাদ করি। এ বছরও আবাদ করছি, দেখি কেমন হয়। অল্প জমি তাই নিজেই সব কাজ করি, এতে খরচ কম হয়। আশা করছি এবার ভুট্টার ভালো দাম পাবো।

নকলায়-ভুট্টার-দামে-খুশি-চাষিরা

জেলার হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, হিলিতে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৬ হেক্টর জমিতে । ইতোমধ্যে তার অতিরিক্ত ৫০ হেক্টর  জমিতে ভুট্টা চাষ  অর্জিত হয়েছে। আলুচাষিরাও ক্ষেত থেকে আলু তুলে ভুট্টা চাষ করেছেন। আমরা সরকারিভাবে ২৫০ জন ভুট্টা চাষিকে ২ কেজি হাইব্রিট ভুট্টা বীজ ও ৩০ কেজি সার বিনামূল্যে বিতরণ করেছি। আশা করি আগামীতে ভুট্টা চাষ আরও বৃদ্ধি পাবে।

 

 

 

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …