Home / জাতীয় / দক্ষিণ কোরিয়ায় বাংলাভাষার সম্মানে স্থায়ী শহীদ মিনার
shahid+minar+s+koria+mbd-4

দক্ষিণ কোরিয়ায় বাংলাভাষার সম্মানে স্থায়ী শহীদ মিনার

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২১ নভেম্বর ২০১৭ । ০৭ অগ্রহায়ণ ১৪২৪

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে আনসান শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে।

সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়।
আনসান সিটির মেয়র জে জং-গিল গত শনিবার এ শহীদ মিনারের উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

shahid+minar+s+koria+mbd-2

এরআগে লন্ডন, টোকিও, রোমসহ আরও কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশী ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলংকান এবং অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষ বসবাস করে। এই শহরটি যেন বহু ভাষা, বহু সংস্কৃতির মিলনমেলা।

এ শহরের মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর উপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি। শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.