মাস্টারি বিডি । বাঁধন
বিনোদন বিভাগ । ১৪ ডিসেম্বর ২০১৮ । ৩০ অগ্রহায়ণ ১৪২৫
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভারতের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। থ্রিলার, রোমান্স ও গোয়েন্দা গল্পের উপর ভিত্তি করে নির্মিত ‘বোবা রহস্য’ নামক ছবিতে তিনি কাজ করবেন।

এই ছবিতে কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের নায়ক আমান রেজাও অভিনয় করবেন। ছবিটি নির্মাণ করছেন অভিষেক বাগচি। প্রযোজনা সাগর সেন।

‘বোবা রহস্য’-এর শুটিং শুরু হবে ১২ জানুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ছবিটির শুটিং হবে।
প্রসঙ্গত, ছবিটি বাংলাদেশে আনা হবে সাফটা চুক্তির আইনে।
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম