Home / জাতীয় / তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিএবি’র ১৩৬ কোটি ২০ লাখ টাকা অনুদান প্রদান
pm+bab+mbd

তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিএবি’র ১৩৬ কোটি ২০ লাখ টাকা অনুদান প্রদান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ মে ২০১৭ । ০১ জৈষ্ঠ্য ১৪২৪

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ১৩৬ কোটি ২০ লাখ টাকা অনুদান হিসেবে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সমাজকল্যাণ ও শিক্ষা খাতে এবং প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য প্রদান করেছে।

এই সংগঠনগুলো হচ্ছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড এবং সূচনা ফাউন্ডেশন, যে সংস্থাটি প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধীদের সাহায্যার্থে পরিচালনা করেন।

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের কাছ থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন। সংবাদ বাসস-এর।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং উর্ধ্বতস কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিএবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ৫৭ কোটি ৪৫ লাখ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে ৫০ কোটি ২৫ লাখ এবং সূচনা ফাউন্ডেশনকে ২৮ কোটি ৫০ লাখ টাকা প্রদান করে।

ব্যাংক অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ১৫ কোটি, ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি এবং ৯টি ব্যাংক ৫ কোটি করে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ কোটি করে অনুদানের টাকা প্রদান করে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিএবি সভাপতি তাদের ২৭ জন সদস্যের পক্ষ থেকে ২৭টি গোলাপ সজ্জিত তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

ব্যাংক সদস্যরা দুঃস্থ ও প্রতিবন্ধীদের জন্য তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করায় প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার শিক্ষা ব্যয়কে সকলের নাগালের মধ্যে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে শিক্ষায় সহায়তা প্রদানের জন্যই সরকার শিক্ষা ট্রাস্ট ফান্ড গঠন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের ১ হাজার কোটি টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড চালু করি। আমরা চাই এই জনহিতকর কাজে বেসরকারি সংস্থাগুলো যেন অরো এগিয়ে আসে। এসব শিক্ষা এবং প্রতিবন্ধীদের প্রতি সাহায্যসমূহ শুল্কমুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

দেশের অর্থনীতিতে গতিশীলতা আনয়নে বেসরকারি ব্যাংকগুলোর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এগুলো কর্মসংস্থানেও বিশেষ অবদান রাখছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.