Home / বিনোদন / নাটক / তারিক আনাম খানের ‘ওয়াটার’ ফোবিয়া!
tarik+anam+khan+abar+bashonto+mbd-2

তারিক আনাম খানের ‘ওয়াটার’ ফোবিয়া!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ১১ আগস্ট ২০১৯ | ২৭ শ্রাবণ ১৪২৬

স্বামী-স্ত্রী তারিক আনাম খান ও সুমাইয়া শিমু!

এবার ঈদে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি নাটক নিয়ে হাজির হবেন গুণী অভিনেতা তারিক আনাম খান।

tarik+anam+khan+abar+bashonto+mbd-4

গেল ঈদে এই অভিনেতা আলোচনায় ছিলেন অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে জুটি হয়ে। দর্শক বড় পর্দায় তাঁদের প্রেমের রসায়ন দেখেছেন ‘আবার বসন্ত’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। এবারের ঈদে ছোট পর্দায় সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

tarik+anam+khan+sumaya+shimu+mbd

‘ওয়াটার’ নাটকে স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করতে দেখা যাবে তারিক আনাম খান ও সুমাইয়া শিমুকে। এবারই প্রথম জুটি হয়েছেন তাঁরা। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। এ নাটকে আরও অভিনয় করেছেন গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ, শিশুশিল্পী মোহাম্মদসহ অনেকে।

tarik+anam+khan+abar+bashonto+mbd-3

‘ওয়াটার’ নাটকের গল্পটি ব্যতিক্রম মন্তব্য করে অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘মনস্তাত্ত্বিক কিছু ঘটনাগুচ্ছ দিয়ে অন্য ধরনের একটি গল্পের নাটকে কাজ করলাম। দর্শক অসংখ্য নাটকের ভিড়ে ভিন্ন স্বাদের কিছু দেখতে পাবেন বলেই আমার বিশ্বাস।
তিনি জানালেন, এবারের ঈদে আরও বেশ কিছু নাটকে তাঁকে দেখা যাবে।

tarik+anam+khan+abar+bashonto+mbd-5

‘ওয়াটার’ সম্পর্কে পরিচালক রুম্মান রশীদ বলেন, এর গল্পে দেখা যাবে তারিক আনাম খানের চরিত্রটি অ্যাকুয়াফোবিয়ায় আক্রান্ত এক ব্যক্তির। পানিতে তার খুব ভয়। কিন্তু কেন পানির সঙ্গে তার বিরোধ, কেন স্বাভাবিক গোসলেও তার অ্যালার্জি বুঝতে পারে না তার স্ত্রী সুমাইয়া শিমু। দিনের পর দিন স্বামীর অস্বাভাবিক আচরণের সঙ্গে মানিয়ে চলার সংগ্রাম করে হাঁপিয়ে ওঠে শিমু। জীবনের সবটুকু দিয়ে বুঝতে পারে, পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনি পানির অপর নাম মরণও।

‘ওয়াটার’ ঈদের দিন রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে। সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.