Home / উদ্যোগ / ‘ঢাবি’র সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে’
du+vc+akhtaruzzaman+mbd-2

‘ঢাবি’র সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ ফেব্রুয়ারি ২০১৮ । ১৩ ফাল্গুন ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির আগেই সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় আনা হবে।

শনিবার উদ্ভিদবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশন এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এলামনাই এসোসিয়েশনের পৃথক পৃথক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসস-এর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্মানিত অতিথি এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্ত খান ও ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ আর খানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এরআগে, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান কার্জন হল চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী আব্দুল ফাত্তাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ড. হাকীম রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল বাসার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাইগণ অনন্য অবদান রেখে চলেছেন। সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের সুস্থ মন ও দেহ দরকার মন্তব্য করে তিনি বলেন, সকল শিক্ষার্থীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। সামাজিক চাহিদা পূরণে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ২০২১ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাকিং-এর শীর্ষে আনতে এলামনাইদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.