Home / ফটো গ্যালারি / ঢাবি’র পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে
dulogombd

ঢাবি’র পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ জানুয়ারি ২০১৮ । ১৯ পৌষ ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির (জানুয়ারি-জুন) আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসস-এর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এম.ফিল ও পি.এইচ.ডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এতে এম.ফিল সনদপত্র অথবা সকল পরীক্ষা পাশের মূল নম্বরপত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রার্থীকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের একটি করে ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে জমা দিতে হবে।

পি.এইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এম.ফিল পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ও একবছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদী স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

CGPA নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় CGPA 5-এর মধ্যে ৩.৫ অথবা CGPA 4-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া, প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত ১টি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে।

উল্লেখ্য, দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পি.এইচ.ডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীদের আবেদনপত্র সংগ্রহের পূর্বে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে দরখাস্ত করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 144

এখনো ‘সিন্ডিকেটে’ আটকে ৩০ লাখ পাঠ্যবই

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো …

Leave a Reply

Your email address will not be published.