Home / উৎসব ও সংস্কৃতি / ঢাবি’তে হয়ে গেলো লোকসংগীত উৎসব
du+folk+fest+mbd

ঢাবি’তে হয়ে গেলো লোকসংগীত উৎসব

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ জানুয়ারি ২০১৭ । ১৮ মাঘ ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে প্রথমবারের মতো স্যার আহমেদ ফজলুর রহমান লোকসংগীত উৎসব সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী)।

লোকসংগীত উৎসবের আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক মুহাম্মদ আসাদুজ্জামানের উপস্থাপনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 8 25 7

ছোট হচ্ছে হাতির জগৎ, মাত্র ২০০ হাতি টিকে আছে : প্রসঙ্গ বিশ্ব হাতি দিবস

ঢাকা, বুধবার ২০ আগস্ট ২০২৫ মাসস বাংলাদেশে বন্য হাতির সংখ্যা বর্তমানে প্রায় ২০০ এর মতো  পূর্বে এই সংখ্যা আরও …

Leave a Reply

Your email address will not be published.