Home / উন্নয়ন / ঢাকাকে অধিকতর বাসযোগ্য মহানগরী করে গড়ে তোলা হবে : খন্দকার মোশাররফ হোসেন
mosharrof+hossain+lgrd+minister+mbd

ঢাকাকে অধিকতর বাসযোগ্য মহানগরী করে গড়ে তোলা হবে : খন্দকার মোশাররফ হোসেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ মার্চ ২০১৭ । ০৯ চৈত্র ১৪২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগরীকে যেমন অধিকতর বাসযোগ্য করে গড়ে তোলা হবে এবং প্রাকৃতিক জলাশয়সমূহ যেকোন মূল্যে রক্ষা করা হবে।

মন্ত্রী বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১১তম সভায় সভাপতির বক্তব্য কালে এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

সভায় পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ড্যাপ বাস্তবায়ন হলে ঢাকার জলাবদ্ধতা দূর হবে। এতে ঢাকা মহানগরী একটি সমন্বিত কাঠামোয় গড়ে উঠবে।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে ধারণ ক্ষমতার চেয়ে অধিক জনসংখ্যা বসবাসের ফলে অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এক্ষেত্রে প্রাকৃতিক জলাধার সমূহ সংকুচিত হয়ে পড়েছে। তাই ঢাকা জলাবদ্ধতার সমস্যায় ভুগছে।

তিনি বলেন, ড্যাপে উত্থাপিত আপত্তিসমূহ নিষ্পত্তির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি ডিটেইল এরিয়া প্ল্যান উপহার দেয়া হবে।

মন্ত্রী ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সরবরাহের বিষয়গুলো উল্লেখ করে বলেন, ঢাকা মহানগরীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরো বলেন, শুধু ঢাকা নয়, সারাদেশে ৬৪ হাজার গ্রামে একটি করে পুকুর খনন করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী রাজউককে অবৈধ ও অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেন।

পানি সম্পদ মন্ত্রী ড্যাপ বাস্তবায়নে কোন ধরনের ছাড় দেওয়া উচিৎ হবে না বলে অভিমত প্রকাশ করেন।

mosharrof+hossain+lgrd+minister+mbd-2ফরিদপুরের এক ইঞ্চি মাটিও কাঁচা থাকবে না : এলজিআরডিমন্ত্রী

ফরিদপুর সদর উপজেলায় এক সমাবেশে এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরের এক ইঞ্চি মাটিও কাঁচা থাকবে না। সব রাস্তাঘাট পাকা করে দেওয়া হবে।

শনিবার বিকেলে ফরিদপুর শহরতলির অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুরের হাসপাতাল মাঠে এক সমাবেশে এই কথা বলেন এলজিআরডিমন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে মন্ত্রী সেখানে আকমালের মার খেয়াঘাটে কুমার নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন করেন।

সেতু নির্মাণে এলজিআরডি মন্ত্রণালয় এক কোটি ২০ লাখ ১৩ হাজার ৬৫৮ টাকা ব্যয় করে।

সেতু উদ্বোধন শেষে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এ জন্য প্রধানমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন। ২০২১ সালে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।

এর আগে দুপুরে এলজিআরডিমন্ত্রী সদর উপজেলার ঈশান গোপালপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.