Home / আন্তর্জাতিক / ডোনাল্ড ট্রাম্প বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন
donald+trump+mbd

ডোনাল্ড ট্রাম্প বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন

..যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে অনেকবার এই ধনকুবের ব্যবসায়ী বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোন বেতন নেবেন না। তবে আইনগত বাধ্যবাদকতার কারণে প্রতীকী বেতন হিসেবে তিনি মাত্র এক ডলার গ্রহণ করবেন…

 

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৪ মার্চ ২০১৭ । ৩০ ফাল্গুন ১৪২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ তার বার্ষিক বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন।

সোমবার মুখপাত্র সিয়ান স্পিসার ব্রিফিংয়ে একথা জানান।
প্রাত্যহিক ব্রিফিংকালে স্পিসার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এ বছরের শেষ নাগাদ তার বেতন দান করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে অনেকবার এই ধনকুবের ব্যবসায়ী বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোন বেতন নেবেন না। তবে আইনগত বাধ্যবাদকতার কারণে প্রতীকী বেতন হিসেবে তিনি মাত্র এক ডলার গ্রহণ করবেন।

উল্লেখ্য, এর আগে হার্বাট হোভার ও জন এফ কেনেডি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য তাদের বেতন দাতব্য কাজে দান করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.