Home / প্রচ্ছদ / জয়া আহসান নিজেই নিজের প্রতিযোগি
25-11

জয়া আহসান নিজেই নিজের প্রতিযোগি

মাস্টারি সংবাদ | রিপোর্টার
সিনেমা | ৩০ অক্টোবর ২০২৩ | ১৪ কার্তিক ১৪৩০

04-Joya

জয়া আহসান টলিউড ইন্ডাস্ট্রির ঈর্ষপ্রিয় মুখ । সৌন্দর্য। আর অভিনয় মিলেমিশে তুমুল আলোচিত এক নাম।  

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির প্রথম তিন দিনে ‘দশম অবতার’র বক্স অফিস কালেকশন ছাড়িয়েছে ২ কোটি রুপি। যা টলিউডের এই সময়ে নিঃসন্দেহে বড় অংক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২২ অক্টোবর অষ্টমীর দিন ছবিটির ১৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ‘বাঘা যতীন’র বিক্রিত টিকিটের সংখ্যা ১১ হাজার আর সাড়ে ৯ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে ‘রক্তবীজ’র।  দর্শকের এমন সাড়ায় আপ্লুত জয়া আহসান। ছোট বাক্যে জানিয়েছেন কৃতজ্ঞতা। বলেছেন, “দশম অবতার’কে এতো ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” ‘রক্তবীজ’ ছবিতে আছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। ‘জঙ্গলে মিতিন মাসি’র মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। আর ‘বাঘা যতীন’র নাম ভূমিকায় দেব, নায়িকা নবাগতা সৃজা।

 jjjjj

উল্লেখ্য, ‘দশম অবতার’ হলো সৃজিত মুখার্জির নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র নতুন কিস্তি। এর মাধ্যমে তিনি কপ-ইউনিভার্স সৃষ্টি করলেন, যেটা বাংলা ছবিতে প্রথম। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিত্ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত জয়ার এই সাফল্যে তিনি বলেন, ‘বক্স অফিস কালেকশন অবশ্যই আনন্দের, কিন্তু আমি অপেক্ষায় থাকি, ক্রিটিকদের আলোচনার জন্য। তাদের বিশ্লেষণটা আমার পরবর্তী কাজের জন্য খুব পরামর্শ দেয়।’

সূত্র: দৈনিক ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 2026 99

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে …