Home / জাতীয় / জয়পুরহাটে দিনব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত
baulutsabmbd

জয়পুরহাটে দিনব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
জয়পুরহাট । ২২ নভেম্বর ২০১৬ । ০৮ অগ্রহায়ণ ১৪২৩

বাঙালি তথা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বাউল সঙ্গীত। আবহমান কাল ধরে গ্রাম-বাংলায় বাউল সঙ্গীতের আসর বসতো, সেখানে বাউলের সুরে পাগল হওয়া সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সেই বাউল সঙ্গীতকে ছড়িয়ে দিতে এবং দর্শক সৃষ্টির লক্ষ্য নিয়ে এবার জেলা শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করা হয় বাউল উৎসবের। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শিল্পকলা একাডেমির উদ্যোগে ক্ষেতলাল উপজেলার জিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী বাউল উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, সদর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

বাউল উৎসবে জেলার পাঁচ উপজেলার ৬৮ জন বাউল সাতটি গ্রুপে ভাগ হয়ে দিনব্যাপী আয়োজিত উৎসবে সঙ্গীত পরিবেশন করেন। উৎসবে আক্কাস বাউল পরিবেশন করেন মানুষ হইয়া জনম লইয়া, মানুষের জন্য করিলাম কি.., খলিলুর রহমান বাউল মধুর সুরে কলেমা পড়ে.., তোয়ক্কেল বাউল যদি তরীতে বাসনা জাগে, ধররে মন সাধু সংঘ.., বাউল গোপাল কৃষ্ণ আমি চাইলাম যারে, তারে পাইলাম না.., বাউল কাবিল আমি নিষেধ করি কোকিল তোরে, ডাকিস না আর ওমন করে.., বাউল জুলেখা খাতুনের প্রেম করে কী পেলাম জীবনে.. পরিবেশন করলে দর্শকরা মুগ্ধ হয়ে পড়ে। ওই এলাকার বিপুল সংখ্যক বাউল সঙ্গীত প্রেমী মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.