Home / প্রকৃতি / জেব্রা ফিঞ্চদের বসবাস ঘেঁষে মিলেমিশে!
zebra+finch-bird+mbd-6

জেব্রা ফিঞ্চদের বসবাস ঘেঁষে মিলেমিশে!

zebra+finch-bird+mbd-8

মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ঢাকা । ১০ এপ্রিল ২০১৯ । ২৭ চৈত্র ১৪২৫

বর্ণিল পাখি ফিঞ্চ। ইংরেজি ভাষায় বলে Finch.। ফ্রিঞ্জিলিডি fringillidae পরিবারভুক্ত এক ধরনের ছোট গায়ক পাখি। গায়ক হওয়ায় যথারীতি তাদেরকে প্যাসারাইন পাখি হিসেবে অভিহিত করা হয়। Finch শব্দটির অর্থ ছোট। এদের মূল আবাসস্থল দক্ষিণ গোলার্ধ। ফিঞ্চ সব ধরনের পরিবেশের সঙ্গেই খুব সহজে মানিয়ে নিতে পারে, তাই পোষ্য হিসেবে এরা আদর্শ। বৈজ্ঞানিক নাম Taeniopygia guttata.।

zebra+finch-bird+mbd-5

ফিঞ্চ খুব চনমনে প্রকৃতির পাখি। সুরেলা শিষ দেয়। এরা ‘বিপ’, ‘মিপ’, ‘ওই’ বা ‘এ্যাহা’ উচ্চারণে ডাকে।

zebra+finch-bird+mbd-7

এরা খুব সামাজিক হয়। এদেরকেও জোড়ায় জোড়ায় বা অনেকগুলো পাখি একসঙ্গে রাখাই ভালো।

zebra+finch+mbd

পৃথিবীতে অনেক প্রজাতির ফিঞ্চ পাখি আছে। এদের একটি জেব্রা ফিঞ্চ। জেব্রার মতো ডোরাদাগ আছে বলেই হয়তো এই নামকরণ।

zebra+finch+bird+mbd

জেব্রা ফিঞ্চ, মধ্য অস্ট্রেলিয়ার অতি পরিচিত ছোট আকারের পাখি। এদেরকে ইন্দোনেশিয়া ও পূর্ব তাইমুরেও দেখা যায়। পুয়েরতো রিকো, পর্তুগাল, ব্রাজিল ও আমেরিকাতেও পরিচিত।

zebra+finch-bird+mbd-3

বাংলাদেশে কেইজ বার্ড হিসেবে পরিচিত পাখির মধ্যে জেব্রা ফিঞ্চ বেশ জনপ্রিয়। এই পাখি ঘাসভূমি ও বনাঞ্চলের প্রশস্ত অঞ্চল ও পানির কাছাকাছি জায়গায় বাস করে।

zebra+finch-bird+mbd

অবশ্য ফ্রিঞ্জিলিডি পরিবারের বাইরেও কিছু প্রজাতিকে সাধারণভাবে ফিঞ্চ নামে ডাকা হয়। এ ধরনের পাখির একটি বড় উদাহরণ ডারউইনের ফিঞ্চ। চার্লস ডারউইন গালাপাগোস দ্বীপপুঞ্জে ১৪ প্রজাতির ফিঞ্চ (মতভিন্নতা আছে) সনাক্ত করেছিলেন

zebra+finch-bird+mbd-4

এবং এগুলো তার প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বড় প্রমাণ হিসেবে কাজ করেছিল। এই ফিঞ্চগুলোকে বর্তমানে অদ্ভুত ট্যানেজার পরিবারের সদস্য হিসেবে ধরা হয়; যদিও ঐতিহাসিকতার কারণে অনেকে এখনও তাদের ফিঞ্চ বলে থাকেন।

zebra+finch-bird+mbd-2

এ কারণে ডারউইনের ফিঞ্চ নামটিও পরিবর্তন করা হয়নি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 547

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, এখনো হাসপাতালে ৫০১৬ জন

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের …

Leave a Reply

Your email address will not be published.