Home / প্রচ্ছদ / জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর থেকে
jsc+exam+2017+mbd

জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর থেকে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ অক্টোবর ২০১৭ । ১১ কার্তিক ১৪২৪

চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২শ’ ৬৪ জন বেড়েছে। গত বছরের (২০১৬) তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি।

jsc+exam+2017+mbd-2

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২শ’ ১২ ও জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩শ’ ৬৭ জন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশে নিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসেন এবং মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.