Home / উদ্যোগ / জীবনের প্রয়োজনে কনসার্ট
UN+Ruhinga+concert+mbd-4

জীবনের প্রয়োজনে কনসার্ট

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৮ জুন ২০১৮ । ১৪ আষাঢ় ১৪২৫

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, শুধু মানবিক সহযোগিতাই নয়, বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে এবং নিরাপত্তা ও মর্যাদার সাথে দ্রুততম সময়ে নিজভূমিতে ফিরে যেতে পারে সেজন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করছে।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিকে দেখছেন। মহাসচিবের আশু বাংলাদেশ সফর রোহিঙ্গা সঙ্কটের সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

UN+Ruhinga+concert+mbd-2

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ২৫ জুন সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানস্থ বারুক পারফর্মিং আর্টস্ সেন্টারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাহায্যার্থে আয়োজিত এক কনসার্টের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন। বেসরকারি পারফর্মিং আর্টস্ গ্রুপ ‘ব্রুকলীন রাগা ম্যাসিভ’ এর সহায়তায় কনসার্টটি আয়োজন করে জাতিসংঘের স্টাফ রিক্রিয়েশন কাউন্সিলের ইউএন চেম্বার মিউজিক সোসাইটি।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে এই কনসার্ট উপলক্ষে দেওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের বাণী পাঠ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল এন্ড্রু গিলমোর।

জাতিসংঘ মহাসচিব তাঁর বাণীতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দান ও মানবিক সহযোগিতা প্রদানে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য এ জাতীয় কনসার্টের আয়োজনকে স্বাগত জানান।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার অফিসের পরিচালক নিনিতি কেলী তাঁর ভাষণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের মতো ভয়াবাহ পরিস্থিতি এবং তাদের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

UN+Ruhinga+concert+mbd-3

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র এতে প্রদর্শন করা হয়। কনসার্টে পিয়ানো, ভায়োলিন ও তবলাসহ মধ্যযুগীয় বাদ্যযন্ত্র হারপিস্ট এর সুর-মূর্ছনায় মুূখরিত হয় গোটা অডিটোরিয়াম। ‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র শিল্পীদের পরিবেশিত কন্ঠ ও যন্ত্রসঙ্গীতের পাশাপাশি স্থান পায় তবলাকে প্রাধান্য দিয়ে ‘আমারও পরানও যাহা চায়’ এই রবীন্দ্র সঙ্গীতের মিউজিক্যালটি। তবলায় সুর তোলেন ‘ব্রুকলীন রাগা ম্যাসিভ’ এর বিশিষ্ট শিল্পী প্রবাসী বাংলাদেশী মীর নকিবুল ইসলাম। ‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র শিল্পীদের মধ্যে আরিয়েল হরোইটিস, জোনা উ, ফ্লোরি মার্শাল, মেইয়ানা জিয়াং, ক্রেইগ কেলোনোস্কি, ব্রেন্দা ভনগোভা ও ডেভিড ইয়ার্ডলী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র আর্টিস্টিক ডাইরেক্টর মিজ্ ব্রেন্দা ভনগোভা। এই কনসার্ট থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’ এর মাধ্যমে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সাহায্যার্থে প্রদান করা হবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.