Home / ফটো গ্যালারি / জাহ্নবী যাদুতে মুগ্ধ করণ!
janhvi+kapoor+mbd-ok-2

জাহ্নবী যাদুতে মুগ্ধ করণ!

janhvi+kapoor+mbd-4

মাস্টারি বিডি ।  শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১৩ আগস্ট ২০১৮ । ২৯ শ্রাবণ ১৪২৫

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। বলি জগতে রীতিমত বাহবার ঝড় বইছে।

প্রথম ছবি ‘ধড়ক’র সফলতার পর পরিচালক করণ জোহরের ‘তখত’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ ছবিতে নিজের অভিনয় যোগ্যতার প্রমাণ দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন বলিউডের এ উঠতি তারকা।

janhvi+kapoor+mbd

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, আমি এখনো ঘোরের মধ্যে আছি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ‘তখত’ ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি করণের কাছে কৃতজ্ঞ। এ ছবির একটি অংশ হতে পেরে আমি খুব আনন্দিত।

গত বৃহস্পতিবার জাহ্নবী কাপুর তার প্রথম ছবির সফলতার উদ্দেশ্যে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে করণ জোহর ‘তখ্‌ত’ ছবি পরিচালনার কথা ঘোষণা করেন।

janhvi+kapoor+mbd-6

এছাড়া টুইটার বার্তার মাধ্যমে করণ জানান, ছবিটি পরিচালনা করার জন্য আমি অনেক উৎসাহী ও আনন্দিত।

করণ আরও বলেন, এটি মুঘল সাম্রাজ্যের সিংহাসন দখলের একটি ঐতিহাসিক কাহিনী। ছবিতে তুলে ধরা হবে পরিবার, উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাস ঘাতকতা, ভালোবাসা ও সফলতার গল্প।

janhvi+kapoor+mbd-2

ছবিতে জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করবেন রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশাল, ভুমি পেদনেকার, রাভিনা টেন্ডন ও অনিল কাপুর।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.