
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ২৯ জানুয়ারি ২০১৯ । ১৬ মাঘ ১৪২৫
ফুল হচ্ছে অতুল আনন্দের এক জিনিস। বৈচিত্র্যে ভরা নানা ফুলের রয়েছে আবার নানা প্রজাতি নানা আবেদন।

চেরি ফুলের কথাই যদি বলি। সারা বিশ্বে এই ফুলের রয়েছে অনেক কদর। আর এর কারণটি হচ্ছে, এটা দেখতে এতটাই সুন্দর যে – বিমোহিত না হয়ে পারা যায় না।

জাপানি চেরি ফুলের বৈজ্ঞানিক নাম Prunus serrulata । জাপানিরা আদর করে ডাকেন ‘সাকুরা’ বলে।

চেরি ফুল ফুটলে জাপানে ‘হানামি’ উৎসব পালন করা হয়। টোকিওতে চেরি ফুলের বাহার দেখার সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো ইউনো পার্ক।

প্রতি বসন্তে হাজার হাজার মানুষ চেরি ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে এখানে ছুটে আসেন।

গুচ্ছবদ্ধ ফুলগুলো সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের হয়। পাপড়ি ও ফুলের গড়ন বিচিত্র। ফুল-ফল মিলিয়ে সারা পৃথিবীতে ৪৫০ জাতের চেরি পাওয়া যায়।

পরাগরেণুতে মধু থাকায় ফুল ফুটলেই মৌমাছিরা ভিড় জমায়। ফোটা ফুল অনেকদিন পর্যন্ত টিকে থাকে। ফুল ঝরে পড়ার পর নতুন পাতায় সবুজ রূপ ধারণ করে।

মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শুরু জাপানে চেরি ফুল ফোটার মৌসুম। এর মধ্যে দিয়ে জাপানে নতুন বছরের শুভসূচনা ঘটে। অল্প কয়েকদিন স্থায়ী হলেও বেশিরভাগ জাপানিজের কাছে বছরের সবচেয়ে সুন্দর সময় হলো চেরি ফুল ফোটার মৌসুম।

আমাদের দেশের একটি চমৎকার আধুনিক গানে শিউলি ও চেরি ফুলের নান্দনিক ব্যবহার আছে- “ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও…”

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম