Home / জাতীয় / জাতীয় প্রেসক্লাব নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয়
press+club+election+18+12+18+mbd-2

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয়

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ১৮ ডিসেম্বর ২০১৮ । ০৪ পৌষ ১৪২৫

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাইফুল আলম সভাপতি এবং ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর ফল ঘোষণা করেন।

pess+clube+lead+mbd

যথারীতি এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।

জানা যায়, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের’ প্রার্থীরা।

সভাপতি পদে সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিনের ৫৬৯ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। এই পদে অপর প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮২ ভোট।

press+club+election+18+12+18+mbd

এর আগে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আর দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

১৭ সদস্যের এই কমিটিতে মাত্র তিনটি সদস্য পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী ফোরাম’। একজন স্বতন্ত্র পার্থী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

এ বছর ১ হাজার ২১২টি ভোটের মধ্যে ১ হাজার ৭২টি ভোট কাস্ট হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.