Home / জাতীয় / জাতিসংঘ সেশনে বক্তৃতা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
speaker+24-4-17+mbd-0

জাতিসংঘ সেশনে বক্তৃতা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩০ জানুয়ারি ২০১৮ । ১৭ মাঘ ১৪২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করবেন।

নিউইয়র্কে অবস্থানরত স্পিকার ‘কমিশন অন সোস্যাল ডেভেলপমেন্ট’-এর ৫৬তম সেশন এবং গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ এ্যান্ড এ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব এ্যাকশন অন এজিং (এমআইপিএএ)-২০০২ বক্তৃতা করবেন।

প্যানেল বক্তৃতায় স্পিকার এমআইপিএএ-এর তৃতীয় পর্যালোচনা ও মূল্যায়নের ফলাফলের ওপর বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘের ইকোনমিক এ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ)-এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও ফলাফল উপস্থাপন করবেন।

২০১৭ সালের ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ব্যাংককে এমআইপিএএ-এর পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এ সম্মেলনে সভাপতিত্ব করে। সম্মেলনে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে কিভাবে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সম্ভব সে সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক কমিশনের সহায়তা উচ্চপর্যায়ের একটি প্যানেল আলোচনার আয়োজন করে। মাদ্রিদ কর্মপরিকল্পনার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্যানেলে আলোচনা করা হবে। কমিশনের কর্মপরিকল্পনার ওপর প্রতি পাঁচ বছর পর পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.