Home / উদ্যোগ / জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলার অ্যাপ উদ্বোধন
world+cup+footbal+music+mbd

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলার অ্যাপ উদ্বোধন

মাস্টারি বিডি ।
ঢাকা । ০১ জুন ২০১৮ । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৪

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০১৮ ঘিরে আয়োজনের অন্ত নেই। ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ববাসী। বাংলাদেশও কিন্তু বসে নেই। বাংলাদেশের মানুষও আটঘাট বেঁধে তৈরি হচ্ছেন এই খেলা উপভোগ করার জন্য। শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন নানা ধরনের অনুষ্ঠান নির্মাণে। মোটকথা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তাদেরও রয়েছে বাড়তি আগ্রহ।

বুধবার একঝাঁক তারকা নিয়ে উদ্বোধন হয় মাই স্পোর্টস সার্ভিসের লাইভ ফুটবল বিশ্বকাপ অ্যাপস। কী হবে এই অ্যাপস দিয়ে? জবাব হলো- এর মাধ্যমে খুব সহজেই ফুটবল, ক্রিকেটসহ সকল খেলা উপভোগ করা যাবে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের জন্য লাইভ মিডিয়ার মাই স্পোর্টসের এই সুবিধাটি উন্মুক্ত করা হয়।

এ মাহেন্দ্রক্ষণে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, চিত্রনায়ক ইমন, নিরব, কায়েস আরজু, উপস্থাপক আনজাম মাসুদ, মারিয়ার নূর, মডেল অভিনেত্রী এ্যানী খানসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমডি মাহতাব উদ্দিন, লাইভ মিডিয়া লিমিটেডের কর্ণধার শরীফুদ্দীন, ইয়াসির আরাফাত ও মো. তামজিদুল আলম অতুল।

প্রসঙ্গত, বাংলাদেশে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও দেখা বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। বাংলাদেশে বর্তমানে মোবাইলে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিভিন্ন মজার মজার কনটেন্ট নিয়ে কাজ করছে লাইভ মিডিয়া লিমিটেড। লাইভ মিডিয়া লিমিটেড খেলাধুলা বিষয়ক বিভিন্ন রাইটস নিয়ে দীর্ঘ দশ বছর যাবত কাজ করছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুধু খেলাধুলা নিয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যাত্রা শুরু করে মাই স্পোর্টস সার্ভিস। মূলত সকল খেলার আপডেট ও সংবাদভিত্তিক এ মোবাইল সার্ভিসটি বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত এসএমএস, আইভিআর, ওয়াপ এবং অ্যাপের মাধ্যমে উপভোগ করা যায় মাই স্পোর্টসের সকল সুবিধাদি। শুধুমাত্র রবি ও এয়ারটেল ব্যবহারকারীরা পাচ্ছেন এই সুযোগ। www.mysports.com.bd সাইট থেকেও পাবেন খেলা দেখার সুবিধা।

সৌজন্যে : রাইজিংবিডি ডট কম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.