Home / জাতীয় / জঙ্গিবাদের সৃষ্টি করে তরুণদের বিপথগামী করা হচ্ছে : সাংস্কৃতিমন্ত্রী
asaduzzamannoormbd

জঙ্গিবাদের সৃষ্টি করে তরুণদের বিপথগামী করা হচ্ছে : সাংস্কৃতিমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ১৩ অক্টোবর ২০১৬ । ২৮ আশ্বিন ১৪২৩

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদের সৃষ্টি করে ধর্ম ও ইসলামের নামে তরুণদের বিপথগামী করা হচ্ছে। কোন ধর্মেই মানুষ হত্যার কথা বলে না এবং যারা মানুষ হত্যা করছে তারা কোন ধর্মের না। এ কথাগুলো বলেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার নীলফামারী জেলা সপ্তম কাব ক্যাম্পুরী, পঞ্চম স্কাউট সমাবেশ ও পঞ্চম রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এই নীলফামারী জেলা সপ্তম কাব ক্যাম্পুরী ও পঞ্চম স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান নূর আরো বলেন, স্কাউটিং, কাব ও রোভার মানুষ গড়ার পথ। মানবতার কথা বলে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার শিক্ষা দেয়, মানুষ গড়ে তোলে, মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। এ শিক্ষা অন্যায়, অত্যাচার, দুর্নীতি ও জঙ্গিবাদ রুখবে।

এসময় কাব, স্কাউট ও রোভারদের উদ্যেশ্যে মন্ত্রী বলেন, তোমাদের মধ্যে বিপুল শক্তি আছে। সেই শক্তি দিয়ে তোমরা দেশটাকে অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে পারবে। তোমরা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।

জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নীলফামারী-৩ (জলঢাকা- কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, স্কাউট সমাবেশ আয়োজক কমিটির সদস্য সচিব মোজাহারুল হক, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক প্রমুখ।

আগামী ১৬ অক্টোবর আনুষ্ঠানিকতার মাধ্যমে সমাবেশের সমাপ্তি হবে। সমাবেশে জেলার ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮টি দল অংশ নিয়েছে। এর মধ্যে কাব দল ৩৪টি, স্কাউট দল ৩৯টি এবং রোভার দল ১৫টি। এতে ৭২৪ জন ছাত্র-ছাত্রী ছাড়াও স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা মিলে আরও ৮৪ জন সদস্য রয়েছেন। তাদের থাকার জন্য ৯০টি তাঁবু করা হয়েছে, এরমধ্যে নারীদের জন্য রয়েছে ১৭টি তাঁবু।

এর আগে মন্ত্রী নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন এবং পরে নীলফামারী চেম্বার অব কমার্স-এর ইন্ডাস্ট্রি ভবনের চতুর্থ ও পঞ্চম তলার শুভ উদ্বোধন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.