Home / উৎসব ও সংস্কৃতি / চিত্রপ্রদর্শনীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’র শ্রেষ্ঠ পুরস্কার লাভ
uttaron1stprizembd-5

চিত্রপ্রদর্শনীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’র শ্রেষ্ঠ পুরস্কার লাভ

মাস্টারি বিডি ডটকম
শিমুল মাহবুব। ঢাকা । ০৪ জানুয়ারি ২০১৭ । ২১ পৌষ ১৪২৩

বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অধিবেশন কক্ষের সামনের খোলা জায়গায় বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের আলোকচিত্র প্রদর্শন করা হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তি, শিল্পী ও কলাকুশলীদের একাল এবং সেকাল সম্বলিত আলোকচিত্রের আয়োজন করে সংশ্লিষ্ট অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ও প্রযোজকগণ।

এতে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “উত্তরণ” শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে।

১ জানুয়ারি রবিবার বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের কনফারেন্স রুমে বাংলাদেশ বেতার-এর ৭৭ বছরপূর্তি উপলক্ষে চিত্রপ্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন উত্তরণ-এর প্রযোজক কানিজ কুলসুম এবং তত্ত্বাবধায়ক মো: নাসিমুল কামাল, আর পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী।

uttaron1stprizembd-2

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক রুবাইয়াত শামীম চৌধুরী, শ্যামল কুমার দাস ও ফখরুল করিমসহ আরো অনেকে।

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র সামনের দিকে এগিয়ে যাবে এবং সৃজণশীল প্রতিভার বিকাশ ঘটবে- এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.